Monday, April 27, 2020

স্বাধীকার আন্দোলন ও ইংরেজ শাসনের অবসান | general knowledge Review 2020

স্বাধীকার আন্দোলন ও ইংরেজ শাসনের অবসান | general knowledge Review 2020

ব্রিটিশ ভারত কবে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৩৭ সালে।
বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে হন?
উত্তর: এ,কে ফজলুল হক।
খুদিরামকে কখন ফাঁসী প্রদান করা হয়?
উত্তর: ১৯০৮ সালে।
মাষ্টারদা সূর্যসেন কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন করেন?
উত্তর: ১৮ এপ্রিল, ১৯৩০।
মাষ্টারদা সূর্যসেনের সাথে কোন মহিলা বিপ্লবী ছিলেন?
উত্তর: প্রীতিলতা ওয়েদ্দেদার।
ভারতীয়দের নিকট শাসন ক্ষমতা হস্তান্তরের জন্য লর্ড ওয়াভেলের স্থলে কে আসেন?
উত্তর: লর্ড মাউন্ট ব্যাটেন।
ব্রিটিশ ভারতের সর্বশেষ বড় লাট কে ছিলেন?
উত্তর: লর্ড মাউন্ট ব্যাটেন।

স্বাধীকার আন্দোলন ও ইংরেজ শাসনের অবসান | general knowledge Review 2020


স্বাধীন সার্বভৌম ভারত রাষ্ট্রের জন্ম হয় কবে?
উত্তর: ১৫ আগস্ট ১৯৪৭ সালে।
স্বাধীন সার্বভৌম পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কবে?
উত্তর: ১৪ আগস্ট ১৯৪৭ সালে।
প্রথম দিকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন?
উত্তর: তিতুমীর।
তিতুমীর এর প্রকৃত নাম কি?
উত্তর: মীর নিসার আলী।
তিতুমীর এর জন্মগ্রহন কোথায়?
উত্তর: চব্বিশ পরগনা জেলার বারাসাত মহাকুমার চাঁদপুর গ্রামে।
নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা ধ্বংশ হয় কোন সালে?
উত্তর: ১৮৩১ সালে।
বাশেঁর কেল্লা পরিকল্পনা করেন কে?
উত্তর: গোলাম মাসুম।
নারিকেলবাড়ীয়ার প্রথম যুদ্ধে কোন ইংরেজ পরাজিত হয়?
উত্তর: আলেকজান্ডার।
কার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস হয়?
উত্তর: লেঃ কর্ণেল ষ্টুয়ার্ট।
বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে?
উত্তর: হাজী শরীয়তউল্লাহ।
হাজী শরীয়তউল্লাহ কত সালে কোথায় জন্ম গ্রহন করেন?
উত্তর: ১৭৮১ সালে মাদারীপুর জেলায়।
ফকির-সন্যাসীদের সাথে ইংরেজদের খন্ড যুদ্ধগুলো কখন সংঘঠিত হয় ?
উত্তর: ১৭৭৭-১৭৮৭ সাল পর্যন্তু।
ফকির-সন্যাসীদের উলে­খ্যযোগ্য নেতা কে ছিলেন?
উত্তর: ভবানী পাঠক।
ফকিরদের সাথে যুদ্ধে কোন ইংরেজি নিহত হন?
উত্তর: ক্যাপ্টেন এডওয়ার্ড।
কোন কবি ফকির মজনু শাহের তৎপরতার তথ্য নিয়ে কবিতা রচনা করেন?
উত্তর: পঞ্চানন দাস।
বাংলাদেশে ইংরেজী শিক্ষা চালু হওয়ায় কোন সমপ্রদায় সবচেয়ে বেশী উপকৃত হয়?
উত্তর: হিন্দু।
কোন কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা হয়?
উত্তর: হিন্দু কলেজ।
মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠা কে ছিলেন?
উত্তর: নওয়াব আব্দুল লতিফ।
আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: সৈয়দ আহমেদ খান।
ভারত উপমহাদেশের কোন মনীষী প্রথম প্রিভিকাউন্সিলের সদস্য হন?
উত্তর: সৈয়দ আমীর আলী, (১৯০৯-১৯২৮ সাল) কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি কে ছিলেন?
উত্তর: সৈয়দ মাহমুদ।
কোন সমপ্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করে?
উত্তর: বর্ণ হিন্দুগণ।
মুসুলমানদের পৃথক নির্বাচনের দাবি কোন আইন দ্বারা স্বীকৃত হয়?
উত্তর: মর্লি মিন্টো।
১৯৩৭ সালে প্রকাশিত মুসলমানদের বাংলা মুখপত্রটির নাম কি?
উত্তর: দৈনিক আজাদ।
কে বাংলায় ঋন সালিশী আইন প্রবর্তন করেন?
উত্তর: এ,কে ফজলূল হক।
ব্রিটিশ ভারত বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রি কে ছিলেন?
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে সাধারন নির্বাচনের নির্দেশ প্রদান করেন?
উত্তর: মিঃ এটলী।
বাংলায় নীল চাষ বিলুপ্ত হয় কোন সালে এবং কেন?
উত্তর: ১৮৬০ সালে, নীল বিদ্রোহের জন্য।
বাংলায় নীল চাষ কত বছর ধরে অব্যাহত ছিল?
উত্তর: ১০০ বছর।
বাংলার নীল বিদ্রোহে কারা অংশগ্রহন করে?
উত্তর: চাষী।
ইংরেজ শাসনামলে হিন্দু সমাজের পুনর্জাগরনের অগ্রনায়ক কে ছিলেন?
উত্তর: রাজা রামমোহন রায়।
ব্রাহ্ম ধর্ম ও ব্রাহ্ম সমাজের প্রবর্তন করেন কে, কবে?
উত্তর: রাজা রামমোহন রায়, ১৮২৯ সালে।
কোন সালে সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ হয়?
উত্তর: ১৮১৯ সালে।
কোন সালে বিধবা বিবাহের বৈধকরণ আইন পাশ করেন?
উত্তর: ১৮৫৬ সালে।
মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য কে তার সমস্ত সম্পত্তি উইল করে যান?
উত্তর: হাজী মুহম্মদ মুহসীন।
হাজী মুহম্মদ মুহসীন কবে, কোথায় জন্ম গ্রহন করেন?
উত্তর: ১৭৩০ সালে, হুগলীতে।
হাজী মুহম্মদ মুহসীন কবে ইন্তেকাল করেন?
উত্তর: ১৮১২ সালে।
নওয়াব আব্দুল লতিফ কবে, কোথায় জন্ম গ্রহন করেন?
উত্তর: ১৮২৮ সালে, ফরিদপুরে।
নওয়াব আব্দুল লতিফ উলে­খ্যযোগ্য কীর্তি কি?
উত্তর: মোহমেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা, ১৮৬৩।
সতীদাহ প্রথা রহিতকরনে কোন সমাজ সংস্কারকের ভুমিকা উলে­খযোগ্য?
উত্তর: রাজা রামমোহন রায়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের হেড পন্ডিত ছিলেন?
উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজ।
কোন শিক্ষাবিদের সহায়তায় হিন্দু বিধবা বিবাহের প্রচলন হয়?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
কোন লাটের সময় বঙ্গ-ভঙ্গ হয়?
উত্তর: লর্ড কার্জনের সময়।
বঙ্গ-ভঙ্গ কবে কার্যকর হয়?
উত্তর: ১৯০৫ সালে।
বঙ্গ-ভঙ্গ রদ করার সময় কোন ভাইসরয় সুপারিশ করেন ?
উত্তর: লর্ড হার্ডিঞ্জ।
বঙ্গ-ভঙ্গ রদ হয় কোন সালে?
উত্তর: ১৯১১ সালে।
উপ-মহাদেশের ভবিষ্যত সংবিধানের খসড়া তৈরীর জন্য কোন কমিশন গঠিত হয়?
উত্তর: ১৯০৭ সালে, সাইমন কমিশন।
কংগ্রেস দল কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৮৫ সালে।
কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: এ্যালান অক্টোভিয়ান হিউম।
অসহযোগ আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন কে?
উত্তর: মহাত্মা গান্ধী।
মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কি?
উত্তর: করম চাঁদ মোহন দাস গান্ধী।
মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯০৬ সালে।
মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: নবাব সলিমুল্লাহ।
খেলাফত আন্দোলনে কখন শুরু হয়?
উত্তর: ১৯২০ সালে।
ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন কবে পাশ হয়?
উত্তর: ১৯৩৫ সালে।
‘দ্বি-জাতি তত্ত্বের’ প্রবক্তা কে?
উত্তর: মুহম্মদ আলী জিন্নাহ।
‘দ্বি-জাতি তত্ত্ব’ ঘোষনা কবে করা হয়?
উত্তর: ১৯৩৯ সালে।
‘লাহোর প্রস্তাব’ কে, কবে ঘোষনা করেন?
উত্তর: এ. কে. ফজলুল হক।
২৩ মার্চ, ১৯৪০।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: